জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি বলবে, (سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ) তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।” সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বলে: «سبحان الله» অর্থাৎ আল্লাহকে সকল দোষ ও ত্রুটি থেকে পবিত্র, «العظيم» অর্থাৎ যিনি তাঁর সত্তা, গুণাবলি ও কাজে মহান , «وبحمده» অর্থাৎ তাঁর পরিপূর্ণ গুণাবলির প্রশংসার সাথে, তার জন্য জান্নাতে প্রতিবার বলার সময় একটি খেজুর গাছ রোপণ করা হয়।

explain-icon

হাদীসের শিক্ষা

  • আল্লাহ তাআলার যিকির বেশি করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যেমন: তাসবিহ (সুবহানাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) বলা।
  • জান্নাত প্রশস্ত, এবং এর বৃক্ষরোপণ হলো তাসবিহ ও তাহমিদ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত।
  • হাদীসে অন্যান্য গাছের পরিবর্তে খেজুর গাছকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এর অনেক উপকারিতা রয়েছে এবং এর ফল সুস্বাদু। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে মুমিন ও তার ঈমানের উদাহরণ হিসেবে খেজুর গাছের কথা উল্লেখ করেছেন।
explain-icon

আরো