মানুষের মধ্যে সে ব্যক্তি বেশি উত্তম ও আল্লাহর আনুগত্যের অধিক নিকটবর্তী যে তার ভাইদেরকে অগ্রে সালাম প্রদান করে; কারণ,আল্লাহর নিকট যে পুরস্কার ও বিনিময় রয়েছে তার প্রতি আগ্রহী হয়ে সে আনুগত্যের দিকে অগ্রণী হলো এবং দ্রূত অগ্রসর হলো। ফলে সে হয়ে গেলো মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ও তাদের মধ্য থেকে আল্লাহর সবচেয়ে অনুগত ব্যক্তি।