রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবানের বিপদ থেকে সতর্কতা অবলম্বন বিষয়ে আমাদের সংবাদ দেন যে, এক ব্যক্তি শপথ করে বলল, আল্লাহ অমুক অপরাধীকে ক্ষমা করবেন না। লোকটি যেন আল্লাহর ওপর ফয়সালা করল এবং তাকে সংকীর্ণ করে দিল। কারণ, সে অন্তরে বিশ্বাস করল যে, তার জন্যে আল্লাহর সম্মান ও বড়ত্ব রয়েছে, আর ঐ অপরাধীর জন্যে রয়েছে অসম্মান। এটিই হচ্ছে আল্লাহকে পথ দেখানো ও তার সাথে বেআদবির করার শামিল। এ কারণেই তার জন্যে দুনিয়া ও আখিরাতের হতাশা ও ক্ষতি অবধারিত হয়ে গেলো।