আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু মারফূ‘ হিসেবে বর্ণিত, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানী রঙ্গের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।’ সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।