শহীদ মোট পাঁচ ধরনের: যে ব্যক্তি জীবনঘাতী মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, যে ব্যক্তি বৈধভাবে নৌযানে আরোহণ করে সমুদ্র পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায়, যে ব্যক্তি কোনো কিছু ধসে যেমন দেয়াল ধসে মারা যায়, আরও হচ্ছেন আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি। শেষোক্ত ব্যক্তি সর্বোচ্চ স্তরের শহীদ। এমনিভাবে যে ব্যক্তি যুদ্ধে নিহত হওয়া ব্যতীত আল্লাহর রাস্তায় মারা যায় সেও শহীদ। প্রথম চার ধরনের শহীদগণ আখিরাতে শহীদের মর্যাদা পাবেন, তবে দুনিয়াতে তাদেরকে প্রকৃত শহীদের বিধান অনুযায়ী গণ্য করা হবে না। সুতরাং মারা যাওয়ার পরে তাদেরকে গোসল করানো হবে এবং তাদের উপর জানাযার সালাত আদায় করা হবে। হাদীসটিতে শহীদের সংখ্যা সীমাবদ্ধ করা হয় নি (বরং এ ছাড়াও শহীদ রয়েছে)।