সাদকা ফিরে যাওয়া থেকে বিরত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণিত আকৃতির একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আর তা হলো যে ব্যক্তি তার দানকে ফিরিয়ে নেয় তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো যে বমি করে অতঃপর সে তার নিজের বমী ভক্ষণ করে। এটি এমন একটি দৃষ্টান্ত যা এ ধরনের কর্মকে ঘৃণিত ও রুচিহীন প্রমাণ করতে যথেষ্ট এবং যে এ ধরনের কর্ম করবে সে অনেক নীচু প্রকৃতির।