নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর নিকট থেকে যবের খাদ্য ক্রয় করেন এবং আল্লাহর কালেমাকে উচ্চ ও তাঁর রাস্তায় জিহাদের জন্য দরকারী বস্তুটি তার নিকট বন্ধক রাখেন। আর সেটি হলো লোহার বর্ম যা তিনি যুদ্ধে পরিধান করতেন শত্রুর অস্ত্র ও তাদের চক্রান্ত থেকে সংরক্ষণের জন্য।