ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েক রাত অনাহারে কাটাতেন এবং পরিবার-পরিজনরা রাতের খাবার পেতেন না। আর তাদের অধিকাংশ রুটি হত যবের।’
সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েক রাত অনাহারে কাটাতেন। অনুরূপভাবে তাঁর স্ত্রী এবং পরিবার-পরিজনরা; কারণ তারা রাতের খাবার পেতেন না। আর তাদের অধিকাংশ রুটি হত যবের। আর তা ছিল গম ইত্যাদির তুলনায় নিম্নমানের।