আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি নিতম্বের উপর ভর দিয়ে দুই হাঁটু দাঁড় করিয়ে খেজুর খাচ্ছেন। সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি নিতম্বের উপর ভর দিয়ে দুই হাঁটু দাঁড় করিয়ে বসে খেজুর খাচ্ছেন। এভাবে বসে খাওয়ার কারণ হলো, যেন বেশী পরিমাণ খেজুর না খাওয়া লাগে। কারণ এ অবস্থায় শান্ত হয়ে বসা যায় না বিধায় বেশী খাওয়া যায় না।

explain-icon

আরো