“নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল, যখন তিনি পান করতেন তিন শ্বাসে পান করতেন। তিনি একবার পান করতেন অতঃপর মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর দ্বিতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর তৃতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন।”