নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাযার সালাত আদায় করতেন তখন নিম্নোক্ত দো‘আ পড়তেন, যার অর্থ হলো, “হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত মুসলিমকে, ছোট-বড়, নারী-পুরুষ, উপস্থিত ও অনুপস্থিত নির্বিশেষে সকলকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামী শরী‘আত আকঁড়ে ধরার ওপর জীবিত রাখুন এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ! আমাদেরকে এ মৃত্যুর মুসীবতের প্রতিদান থেকে বঞ্চিত করবেন না এবং এর পরে আমাদের পথভ্রষ্ট করবেন না।”