একজন মুসলিমের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, যার অর্থ: হে আল্লাহ! নিশ্চয় অমুকের পুত্র অমুক আপনার নিরাপত্তায়, হিফাযতে ও ক্ষমা ভিক্ষায়। অতএব, কবরের পরীক্ষার প্রশ্নের সময় তাকে অবিচল রাখুন এবং তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। কারণ, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনি হকের অধিপতি। সুতরাং হে আল্লাহ আপনি তাকে মাফ করুন ও তার প্রতি দয়া করুন। নিঃসন্দেহে আপনি অধিক হারে গুনাহ ক্ষমাকারী এবং আনুগত্য কবুল করা ও নেক কাজ বহুগুণ বর্ধিত করার মাধ্যমে অধিক দয়াকারী।