পৃথিবীতে বিদ্যমান সাইহান, জাইহান, ফুরাত ও নীল নদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম জান্নাতের নদী বলে আখ্যায়িত করেছেন। ফলে কোনো কোনো আহলে ইলম বলেন, বাস্তবেই এগুলো জান্নাতের নদী; কিন্তু এগুলো যেহেতু দুনিয়াতে অবতরণ করলো তখন এগুলোর ওপর দুনিয়ার নদীসমূহের বৈশিষ্ট্য প্রাধান্য পেল। ফলে এগুলো দুনিয়ার নদী হয়ে গেছে।