আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “কিয়ামতের দিন প্রত্যেক হকদারকে অবশ্যই হক বুঝিয়ে দেওয়া হবে। এমনকি শিংবিহীন ছাগলের জন্যে শিংযুক্ত ছাগল থেকে বদলা গ্রহণ করা হবে।
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
কিয়ামতের দিন নির্যাতিত ব্যক্তি তার ওপর অত্যাচারকারী থেকে প্রতিশোধ নিবে। এমনকি শিংবিহীন ছাগল শিংযুক্ত ছাগল থেকে বদলা নিবে। তোমার রব কারো ওপর যুলুম করেন না।