রাসূলের অভ্যাস ছিল জুমু‘আর দিন ফজরের সালাতে প্রথম রাকা‘আতে ফাতিহার পর সূরায়ে সিজদাহ এবং দ্বিতীয় রাকা‘আতে ফাতিহার পর সূরা ইনসান পুরোপুরি পড়। এ দুটি সূরা এ দিনে সংঘটিত হয়েছে বা হবে এ ধরনের যে সব ঘটনা অর্ন্তভুক্ত করে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যেমন আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, পুনরুথ্থানের আলোচনা, বান্দার হাসর, কিয়ামতের অবস্থা ইত্যাদি।