আবূ আব্দুল্লাহ জাবের ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন যে, ‘আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। তাঁর সালাতও মধ্যম ধরনের হতো এবং তাঁর খুৎবাও মধ্যম ধরনের হতো।’ সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের খুৎবা ও সালাত ছিল মধ্যম ধরনের। অধিক লম্বাও নয় আবার একেবারে সংক্ষিপ্তও নয়। মুসলিমদের জন্য সাধারণভাবে এবং ইমাম ও খতীবদের জন্য বিশেষভাবে এটি একটি অনুকরনীয় আদর্শ।

explain-icon

আরো