যদি তুমি মুসলিম ভাইদের বিবিধ অবস্থার গোয়েন্দাগিরি করে তাদের দোষগুলো বের কর, তাদের অপরাধগুলোর অনুসন্ধান চালাও এবং তাদের দোষ-ত্রুটিগুলোর ছিদ্রান্বেষণ কর, যা তারা লুকাতো, অথচ তুমি সেগুলো প্রকাশ করে দাও, তাহলে তুমি তাদেরকে অপমানিত করলে এবং তাদের গোপনীয় বিষয়গুলো খুলে দিলে, যার ফলে তাদের লজ্জা কমে যাবে এবং এ ধরনের অপরাধ তারা প্রকাশ্যে করার সাহস করবে, অথচ পূর্বে তারা গোপনে তা করছিল, তখন তাদের এ অপরাধ আল্লাহ ছাড়া কেউ জানতো না।