কোনো ব্যক্তির তার ভাইয়ের সাথে সাক্ষাতকালে মাথা নত করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, তার জন্য মাথা নত করবে না। প্রশ্নকারী বলল, মাথা নত না করে তাকে জড়িয়ে ধরবে এবং মু‘আনাকা করবে? তিনি বললেন, না, প্রশ্নকারী বললেন, তার সাথে মুসাফাহা করবে কি? তিনি বললেন হ্যাঁ।