রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন তাদের থেকে একজনকে আমীর নিযুক্ত করে। যে তাদের মধ্যে উত্তম ও সঠিক সিদ্ধান্তের অধিকারী, যেন তিনি তাদের যাবতীয় কর্মের অভিভাবকত্ব করতে পারেন। কারণ, তারা যদি তাদের কাউকে আমীর না বানায় তাদের কাজকর্ম অগোছালো হয়ে যাবে।