সায়েব রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে নিয়ে তাবুকের যুদ্ধ থেকে ফিরে মদীনায় আগমন করেন, তখন তারা মদিনার সন্নিকটে ‘সানিয়্যাতুল ওদা‘‘ নামক স্থানে তাকে সম্ভাষণ জানানোর জন্য বের হন। এটা ছিল তাদের প্রতি ভালোবাসা ও তাদের অন্তর জয় করা এবং যারা যুদ্ধে যায় না তাদের প্রতি উৎসাহ প্রদান।