আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “সুসংবাদ ছাড়া নবুওয়াতের কিছু বাকি নেই।” লোকেরা প্রশ্ন করল, ‘সুসংবাদ কী?’ তিনি বললেন, “ভালো স্বপ্ন।” সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।