রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম আমাদের সংবাদ দেন যে, কিছু মানুষ এমন আছে যারা কথা বলার সময় কথাটি ভালো কি মন্দ তা চিন্তা করে না। যার ফলে এ ধরনের চিন্তা ফিকির ছাড়া কথা বলার কারণে লোকটি নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়। নিজেকে আল্লাহর আযাবের জন্য জাহান্নামে নিক্ষেপ করে। নাঊযুবিল্লাহ। অনেক সময় জাহান্নামের এতো গভীরে গিয়ে পতিত হয়, যা পূর্ব ও পশ্চিমের দূরত্ব থেকে বেশি।