স্বীয় রবের সামনে দাঁড়ানো একজন সালাত আদায়কারী রবের সাথে কথোপকথন করে ও তাকে ডাকে। তাই যখন কোন অতিক্রমকারী তার সামনে দিয়ে অতিক্রম করে সে তার কথোপকথনে বাধা প্রদান করে এবং তার ইবাদতে বিঘ্ন ঘটায়। এ কারণেই যে ব্যক্তি অতিক্রম করে মুসল্লীর সালাতে বিঘ্ন ঘটানোর কারণ হলো তার গুনাহ খুবই মারাত্মক। তাই শরী‘আত প্রণেতা সংবাদ দেন যে, অতিক্রমকারী যদি জানত তার ওপর কি গুনাহ বর্তায়, তাহলে সে মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার পরিবর্তে দীর্ঘ সময় পর্যন্ত নিজ স্থানে দাড়িয়ে থাকাকে প্রাধান্য দিত। যাতে সে গুনাহ থেকে বাঁচতে ও দূরে থাকতে পারে।