একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পুরুষরা পুরো সময় আপনার ব্যয় করে। ফলে সারা দিন তারা আপনার পিছু না ছাড়ার কারণে আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এবং দীন সম্পর্কে জিজ্ঞাসা করতে সুযোগ পাই না। তাই আমাদের নারীদের জন্য একটি দিন ধার্য করেন যাতে আমরা আপনার সাক্ষাৎ করতে পারি তাতে আপনি আমাদের আমাদের দীনের বিষয়গুলো শেখাবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিন নির্ধারণ করলেন যাতে তারা একত্র হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে দিন নির্ধারণ করল সেদিন নারীরা একত্র হলো। তিনি তাদের সম্মুখে এসে আল্লাহ তাকে যা শিখিয়েছেন তা হতে যে সব বিষয় জানা তাদের প্রয়োজন তা শিক্ষা দিলেন। তারপর তিনি তাদের সু-সংবাদ দিলেন যে, যে কোন নারীর তিনজন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মারা যায় সে সাওয়াবের আশায় এবং ধৈর্য সহকারে আখিরাতের জন্য তাদের পেশ করে তাদের কারণে তার দুঃখিত হওয়া জাহান্নাম থেকে সুরক্ষা হবে। যদিও গুনাহের কারণে সে তা নিজের ওপর অবধারিত করে রাখছিল। এ শোনে এক মহিলা বলল, যদি তার দুইজন মারা যায় তাহলে তার জন্য কি তিনজন সন্তান মারা যাওয়ার মতো সাওয়াব মিলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার দুইজন সন্তান মারা যায়, তার জন্যও যার তিনজন সন্তান মারা যায় তার সাওয়াব মিলবে।