জুহাইনাহ গোত্রের একজন গর্ভবতী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ইতোপূর্বে সে যেনা করেছে (রাদিয়াল্লাহু আনহা) সে তাকে জানালেন যে, সে এমন কর্ম করেছে যা তার ওপর শাস্তি/হদ ওয়াজিব করে, যাতে তিনি তার ওপর তা বাস্তবায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকলেন এবং তাদের নির্দেশ দিলেন তারা যেন তার সাথে ভালো আচরণ করে। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন যেন তাকে নিয়ে আসে। যখন সন্তান প্রসব করল তার অভিভাবক তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসল। তারপর সে তার কাপড় তার (শরীরের) উপর মজবুত করে বেঁধে নিল, যাতে তা সে বিবস্ত্র না হয়। অতঃপর তাকে পাথর নিক্ষেপ করার আদেশ দিলেন, অবশেষে সে মারা গেল। অতঃপর তিনি তার জানাযার সালাত পড়লেন এবং তার জন্য অন্যান্য মৃত ব্যক্তির মতো দো‘আ করলেন। তখন উমার রাদিয়াল্লাহু ‘আনহু তাঁকে বললেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি তার জানাযার সালাত পড়লেন, অথচ সে যেনা করেছে?’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন, “এ নারী এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা মদীনার ৭০টি অপরাধী লোকের মধ্যে বন্টন করা হয় তা তাদের জন্য যথেষ্ট হবে এবং তাদের উপকার হবে। কারণ, মহিলাটি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং ব্যভিচারের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবনকে পেশ করেছে। এখানে এর চেয়ে মহান আর কী হতে পারে?