রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারতে নির্দেশ দিয়েছেন। তিনি সংবাদ দেন যে, এটি ইবরাহীম আলাইহিস সালামের উপর প্রজ্জলিত আগুনে ফুঁ দিয়েছিল যাতে তার উত্তাপ আরও বৃদ্ধি পায়। বিষয়টি তাওহীদ ও ইখলাস পন্থীদের প্রতি টিকটিকির চরম বিদ্বেষের বিষয়টি স্পষ্ট করে।