যে ব্যক্তি সামান্য ইবাদতের মাধ্যমেও আল্লাহর নৈকট্য হাসিল করতে চাইবে, আল্লাহ তাকে বহুগুণ সাওয়াব ও সম্মান দিয়ে ভূষিত করবেন। যখন সে ইবাদত বৃদ্ধি করবে আল্লাহ তার সাওয়াবও বৃদ্ধি করবেন এবং তাকে দ্রুত রহমত ও ফযীলত দান করবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়াসহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের যেসব আলেম আল্লাহর সিফাতসমূহ বাহ্যিক অর্থে সাব্যস্ত করেন, তাদের একদল মনে করেন এটি সিফাত প্রমাণকারী হাদীস নয়। আরেক দল আলেম এই হাদীস থেকে আল্লাহর দৌঁড়ে যাওয়া সিফাত সাব্যস্ত করেছেন। তবে এর প্রকৃতি ও ধরণ নিয়ে ঘাটাঘাটি করা যাবে না।