যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্রদ্বয় হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে যেনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসল। আর যে তাদেরকে অপছন্দ করবে সে যেনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করল। এটি তাদের সুউচ্চ মর্যাদার দলীল।