আল-মিসওয়ার ইবন মাখরামাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ সনদে বর্ণিত, “ফাতিমা আমার অংশ। যে তাকে কষ্ট দেবে সে যেনো আমাকে কষ্ট দিল।” সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহা তাঁর অংশ। সুতরাং যে তাকে রাগান্বিত করবে সে যেনো তাঁকে রাগান্বিত করল।