হে সাহাবীগণ, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যে আমার পরিবার পরিজন, সন্তান-সন্তুতি ও আত্মীয়-স্বজনের কাছে উত্তম। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের এ অসিয়াত খেয়াল রেখেছেন। তারা তাঁর পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করেছেন। যেমন আব্দুর রহমান ইবন ‘আউফ চার লাখে একটি বাগান বিক্রয় করে তা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে বণ্টন করেছেন।