নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ও বিচ্ছিন্নভাবে, কিছু সংখ্যক মানুষের মধ্যে এবং এর অনুসারী সংখ্যা ছিল কম। আর তা আবার অপরিচিত ও বিচ্ছিন্নভাবে ফিরে আসবে, যেভাবে শুরু হয়েছিল, এবং তখনও এর অনুসারী সংখ্যা কম হবে। সুতরাং, এই অপরিচিত লোকদের জন্য আনন্দ ও সুসংবাদ, এবং তাদের জন্য রয়েছে চোখের শীতলতা।