সফর অবস্থায় যখন লোকেরা কোথাও অবতরণ করত, তখন তারা বিভিন্ন স্থানে ও উপত্যকায় ছড়িয়ে পড়ত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানিয়ে দেন যে, তোমাদের ছড়িয়ে পড়া অবশ্যই শয়তানের পক্ষ থেকে। যাতে সে আল্লাহর ওলীদের ভয় দেখায় এবং তার দুশমনদের উত্তেজিত করে। তারপর তারা যখনই কোনো স্থানে অবতরণ করত, একে অপরের সাথে এমনভাবে মিলে থাকত, যদি তাদের উপর একটি চাদর বিছিয়ে দেওয়া হতো তা তাদের সবাইকে ঢেকে ফেলত।