এ হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই রাদিয়াল্লাহু আনহুকে জানান যে, আল্লাহ তাঁর রাসূলকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন, উবাইকে আল-বাইয়্যিনাহ সূরাটি পড়ে শোনান। উবাই রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হলেন যে এটা কীভাবে হতে পারে? কারণ, নিয়ম হলো, কম মর্যাদাসম্পন্ন ব্যক্তি বেশি মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে পড়ে শোনাবে, বেশি মর্যাদাসম্পন্ন ব্যক্তি কম মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে নয়। যখন উবাই রাসূলুল্লাহ থেকে এ কথা নিশ্চিত হলেন যে, আল্লাহ তা‘আলা তার নাম উল্লেখ করেছেন, তখন আল্লাহ তার নাম নিয়েছেন এ খুশিতে তিনি আত্মহারা হলেন এবং কেঁদে ফেললেন।