যে মুমিনের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে সে যদি সত্যিকারভাবে জানে যে, আল্লাহর নিকট কাফির ও পথভ্রষ্টদের জন্য কী কঠিন শাস্তি ও মহা আযাব রয়েছে, তাহলে কখনো সে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা করতো না। বরং তার আশা হবে কেবল জাহান্নাম থেকে দূরে থাকা; কারণ, তার শাস্তি ও আযাব এতো কঠিন, কোনো শরীর তার সামর্থ রাখে না। তার বিপরীতে যদি কাফের জানে যে, পরম দয়ালু ও মহিমান্বিত আল্লাহর নিকট কী করুণা ও রহমত রয়েছে, তাহলে সেও তার রহমত থেকে নিরাশ হতো না বরং আল্লাহর রহমতের ব্যাপকতা এবং তিনি যে মহা ক্ষমাশীল তা জেনে জান্নাতে প্রবেশের আশা করতো।