এক ব্যক্তি রাসূলুল্লাহর নিকট এসে অন্যান্যদের মতো তাকেও কোন একটি পদে দায়িত্বশীল বানানোর জন্যে আবেদন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিষয় জানিয়ে দিলেন। সেটি হলো তার সাহাবীদের করণীয় হলো ভবিষ্যতে জনগনের সম্পদ আত্মসাৎকারী শাসকদের থেকে যে সব জুলুম অত্যাচারের সম্মূখীন হবে তার ওপর ধৈর্য ধারণ করা। সুতরাং তিনি তাদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দেন যতদিন না তারা তার হাউযে তার সাক্ষাৎ না করবে।