আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা এ হাদীসটিতে আমাদের জানান যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের শেষ রাকা‘আতে রুকু‘ থেকে মাথা উঠিয়ে سَمِعَ الله لمن حَمِدَه رَبَّنا ولك الحَمْدُ বলা পর কতক মুশরিক সরদারের ওপর বদ-দো‘আ করতেন। কখনো তিনি তাদের নাম নিতেন যারা ওহুদের দিন তাকে কষ্ট দিয়েছিল। আর তাদের নাম নিয়ে তিনি তাদের ওপর অভিশাপ করতেন। তারপর আল্লাহ তা‘আলা তাকে ভৎসনা করেন অর্থাৎ এ থেকে বারণ করে এ আয়াত নাযিল করেন, “তোমার জন্য এ ধরনের কোন কিছুই করা উচিত নয়।” এটি এ কারণে যে, আল্লাহর ইলমে এটি ছিল যে, তারা এক সময় ইসলাম গ্রহণ করবে এবং তাদের ইসলাম গ্রহণ করা সুন্দর হবে।