আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশ বিশেষ। অতএব, তোমরা তা পানি দ্বারা ঠাণ্ডা কর।” সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।