আরাফার দিন সূর্য্য ডুবে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফার দিকে রওয়ানা করলেন। সেখানে গিয়ে তিনি মাগরিব ও এশা প্রত্যেক সালাতের জন্য আলাদা একামত দিয়ে একত্রে দেরিতে আদায় করলেন। একত্র করার অর্থকে প্রতিস্থাপিত করা লক্ষ্যে উভয় সালাতের মাঝে কোন নফল সালাত আদায় করেননি। বিশ্রাম নেওয়া এবং তার পরবর্তী বিধানাবলী আদায়ের প্রস্তুতির উদ্দেশ্যে তার পরেও কোন নফল সালাত আদায় করেন নি।