মুসলিমদের হিফাযতের জন্য একরাত ও একদিন পাহারাদারী করা একমাস সিয়াম ও কিয়াম থেকে উত্তম। মুজাহিদ যখন মারা যায় তার আমলের সাওয়াব চালু থাকে, বন্ধ হয় না। অনুরূপভাবে জান্নাত থেকে তাকে খাদ্য দেওয়া হয়। কারণ, সে জান্নাতে তার রবের নিকট জীবিত। তার আরও মর্যাদা লাভ হয় যে, দু’জন ফিরিশতা তাকে প্রশ্ন করার জন্য আসে না। কারণ, সে আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মারা গেছেন। এ কথাও স্বীকৃত যে, পাহারা দেওয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার নামান্তর। কারণ, পাহারাদারির অর্থই হচ্ছে কাফিরদের থেকে মুসলিমদের রক্ষা করার উদ্দেশ্যে সীমান্তে অবস্থান করা।