কিয়ামাতের বড় আলামাতসমূহের মধ্যে রয়েছে দাজ্জালের আবির্ভাব। আর দাজ্জাল হলো যার কথা হাদীসে আলোচনা করা হয়েছে। এটি গাইবী বিষয়সমূহের একটি বিষয় তার প্রতি ঈমান আনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংবাদ দিয়েছেন সেভাবে তার প্রতি বিশ্বাস করা ওয়াজিব। তার গুণাগুণ পুরোপুরি আলোচনা করা হয়েছে যাতে কোন মুসলিমের নিকট তার বিষয়টি অস্পষ্ট না থাকে। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে ব্যক্তিক্রমধর্মী ও অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। মক্কা ও মদীনা ছাড়া যমীনের সব জায়গায় সে বিচরণ করবে। আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাতে তার পরিসমাপ্তি হবে। তারপর ইয়াজুজ মাজুজু প্রকাশ পাবে। তারা যমীনকে ফিতনা ফাসাদ দ্বারা ভরে ফেলবে। তাদের প্রকাশ পাওয়াও কিয়ামাতের আলামত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং মু’মিনগণ আল্লাহর কাছে কান্নাকাটি করবে যাতে আল্লাহ তাদেরকে তাদের থেকে মুক্তি দেন। এ সব বড় বড় ঘটনা ও বিপর্যয় যমীনে ঘটার পর কিয়ামত হবে। তখন আল্লাহ তার মু‘মিন বান্দাদের রুহ নিয়ে যাবেন এবং কিয়ামত নিকৃষ্ট মাখলুকের ওপর সংঘটিত হবে।