কাবশাহ বিনতে সাবেত রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং একটি ঝুলন্ত মশকের মুখ থেকে দাঁড়িয়ে পানি পান করলেন; কেননা তখন এভাবে দাঁড়িয়ে পান করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি বলেন, তখন আমি উঠে ঐ অংশটা কেটে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থান দিয়ে পান করেছেন সে স্থানটা সংরক্ষণ করে বরকত নেওয়ার জন্য এবং সে স্থানকে যাবতীয় অপমান থেকে রক্ষা করার জন্য।