মদীনায় বসবাসকারী ইয়াহূদীদের একজন কম বয়স্ক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করত। সে অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম তাকে দেখতে যান এবং তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। অতঃপর ছেলেটি ইসলাম গ্রহণ করল। তখন তিনি বললেন, সমস্ত প্রসংশা মহান আল্লাহর জন্য যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন।