ওহুদ যুদ্ধের দিন জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুর পিতা আব্দুল্লাহ ইবন ‘আমর ইবন হারাম আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহুকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো। সেদিন নিহত মুসলিমদের দেহকে কাফিররা ক্ষত-বিক্ষত করার মাধ্যমে বিকৃত করে ফেলেছিল। রাসূলের সামনে তার পিতাকে রাখা হলো। তখন জাবের রাদিয়াল্লাহু ‘আনহু কাফিররা যে তার হাত-পা কেটে দিয়েছে সে জন্য শোকাহত অবস্থায় তার চেহারা খুলে দেখতে চাইল। তখন তার গোত্রের লোকেরা তাকে নিষেধ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তাকে ফিরিশতাগণ ইয্যত ও সম্মান করে নিজেদের ডানা দিয়ে সর্বদা ছায়া প্রদান করছিল।”