হাদীসের অর্থ হলো, কোনো মুসলিম যদি তার কোনো অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায় তাহলে সে যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ সে জান্নাতের ফলের বাগানে থাকবে। আল্লাহর অনুগ্রহ অনেক প্রশস্ত ও ব্যাপক। এ হাদীসটিতে রোগীর সেবা করার ফযীলত বর্ণনা করা হয়েছে। সে সকাল বেলায় রোগীর সেবা করলে তার জন্য অনুরূপ প্রতিদান আবার সন্ধ্যা বেলায় রোগীর সেবা করলেও তার জন্য রয়েছে অনুরূপ সাওয়াব।