আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন। তখন ক্বাতাদাহ ইবন দা‘আমাহ আস-সাদূসী রহ. বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু ‘আনহুকে বললাম, দাঁড়িয়ে খাওয়ার বিধান কী? তাও পান করার মতো নিষিদ্ধ? তখন আনাস বলল, তাতো নিষেধ হওয়ার আরও বেশি হকদার আর তা অধিক নিকৃষ্ট ও অপবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন। যে ব্যক্তি ভুলে এ কাজ করে তার জন্য মুস্তাহাব হলো সে যেন তার পেটে যা আছে তা বের করে দেয়। না ফেললেও তার কোনো গুনাহ নেই। কারণ, দাঁড়িয়ে পান করা মাকরূহ; হারাম নয়।