আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ বাঁকিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ ভাঙ্গা ও বাঁকা করে পানি পান করতে নিষেধ করেছেন। কারণ, তাতে কষ্টদায়ক বস্তু থাকতে পারে তখন তা পেটে গিয়ে তার ক্ষতি করবে।