হাদীসটি বর্ণনা করে যে, যখনই এমন কোন সংবাদ আসে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে সেজদায় পড়ে যান। এ ধরনের একটি ঘটনা যা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সংঘটিত হয়। খালেদ ইবন ওয়ালিদের হাতে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করার পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের দিকে তার অধিবাসীদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠান, তখন আলী তাদের ইসলামের দাওয়াত দিলে হামদান গোত্রের সবাই তার হাতে ইসলাম গ্রহণ করেন। তখন তিনি বিষয়টি জানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লেখেন। তা পড়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি সেজদায় পড়ে যান।