হাদীস শরীফটিতে একজন দাসীর ইসলাম গ্রহণের কারণ বর্ণিত হয়েছে যাকে তার গোত্রের পক্ষ থেকে তাকে লাল চামড়ার ওপর মূল্যবান পাথর খচিত হার চুরির অপবাদ দেওয়া হয়েছিল। অথচ সেটি একটি চিল লাল রঙের হওয়ার কারণে গোশতের টুকরা মনে করে ছোঁ মেরে নিয়ে গিয়েছিল। গোত্রের লোকেরা দাসীটিকে তল্লাশী করতে লাগল। অতপর আল্লাহর কুদরতে সেসময় চিলটি উক্ত হারটি ফেলে দিলো। ফলে তারা তখন দাসীটিকে নির্দোষ জানতে পারল। অতপর সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করলো। সে মসজিদে (নববীতে) একটি ছোট ঘরে বসবাস করতে লাগল। দাসীটি আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে প্রায়ই হারের উক্ত ঘটনা বলত এবং নিম্নোক্ত কবিতাটি উক্ত ঘটনার সত্যতার ব্যাপারে আবৃতি করত। “সেই হারের দিনটি আমার রবের আশ্চর্য ঘটনা বিশেষ। জেনে রাখুন সে ঘটনাটি আমাকে কুফরের শহর থেকে মুক্তি দিয়েছে।” অর্থাৎ হার হারানো সেদিন যে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল যা আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয়েছিল। তিনি আমাকে সেই ঘটনার পর কুফরের দেশ থেকে মুক্তি দিয়েছেন।