হাদীসটিতে বর্ণনা করা হয় যে, মসজিদে নববীর একজন ইমামের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে অধিক সাদৃশ্য পূর্ণ ছিল। আর তিনি যুহরের প্রথম দুই রাকা‘আতে কিরাত দীর্ঘ করা, শেষের দুই রাকা‘আত এবং আসরেও সংক্ষেপ করা, মাগরিবে ছোট সূরা পড়া ও এশার সালাতে সূরা আল-লাইল ও এ ধরনের সূরা পড়া এবং ফজরের সালাতে কিরাত দীর্ঘ করার ক্ষেত্রে তাঁর অনুকরণ করতেন।