রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, অচীরেই মুসলিমগণ ইরাক জয় করবেন। আর মুসলিমরা তাদের ওপর এমন কিছু জিনিস কর হিসেবে নির্ধারণ করবে যা তারা মুসলিমদেরকে মেপে ও ওজন করে পরিশোধ করবে, কিন্তু শেষ যামানায় তা পরিশোধ করা হবে না। কারণ অনারব কাফিরগণ এ শহরসমূহের ওপর বিজয় লাভ করবে, তখন তারা এসব সম্পদ মুসলিমদের নিকট পৌঁছতে বাঁধা দিবে। তিনি আরও সংবাদ দেন যে, মুসলিমগণ অচীরেই সিরিয়া জয় করবে, আর মুসলিমরা তাদের ওপর এমন কিছু জিনিস কর হিসেবে নির্ধারণ করবে যা তারা মুসলিমদেরকে মেপে ও ওজন করে পরিশোধ করবে, কিন্তু শেষ যামানায় তা পরিশোধ করা হবে না। কারণ রোম এ শহরসমূহের ওপর বিজয় লাভ করবে, তখন তারা এসব সম্পদ মুসলিমদের নিকট পৌঁছতে বাঁধা দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সংবাদ দেন যে, এ উম্মতের শেষাংশে এমন একজন খলীফা হবেন যিনি সম্পদ এবং বিজয় তার হাতে অধিক হওয়ার কারণে সম্পদকে দুই হাত দ্বারা ছিটাতে থাকবেন গণনা করবেন না। তিনি সম্পদকে মানুষের জন্য নিজ হাতে ডালবেন যেমনিভাবে মাটিকে দুই হাত দ্বারা নিক্ষেপ করা হয়। বর্ণনাকারী সংবাদ দেন যে, তিনি তাবেঈদের থেকে কতক আহলে ইলমকে জিজ্ঞাসা করেন, সে খলীফা কি উমার ইবন আব্দুল আযীয? তারা বলল, না।